সরকারি প্রকল্পের ব্যানার পোষ্টার নষ্টের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দি নিউজ লায়ন; কাঁকসার আমলাজোড়া গ্ৰাম পঞ্চায়েতের মানিক আড়া গ্ৰামে সরকারী প্রকল্পের প্রচারের জন্য লাগানো ব্যানার , সাইনবোর্ড ছিঁড়ে ও ভেঙে নষ্ট করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের ।রবিবার সকাল বেলা রাস্তার ধারে ভাঙা অবস্থায় এই সব পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায় ।এমনকি তৃণমূলের দলীয় ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বেশ কিছুদিন ধরেই পরপর এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ। কিন্তু গতকাল রাতে একাধিক জায়গায় এই ধরনের অশান্তি কর ঘটনা ঘটানো হয়েছে। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ আধিকারিক রাও আসেন ঘটনাস্থলে।
শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। এলাকায় উত্তেজনা রয়েছে। তৃণমূলের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে যেভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন যেভাবে সরকার কার্যত সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছে তাতে ভয় পেয়ে গিয়েছে বিজেপি তারা বুঝে গিয়েছে পশ্চিম বর্ধমান জেলা তো বটেই গোটা বাংলায় তারা রাজনৈতিকভাবে উৎখাত হয়ে যাবে বিধানসভা ভোটে তাই রাগের চোটে এই কাণ্ড ঘটেছে তারা তবে এ ধরনের প্রতিহিংসামূলক কার্যকলাপ করবে ততই তৃণমূলের ভোট আরো বাড়বে আরও বেশি মানুষ তৃণমূলকে সমর্থন করবেন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি হোর্ডিং কারা ছিড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে দ্রুত দুষ্কৃতীকে গ্রেফতার করা হবে।

Post a Comment